শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

সংসদ সদস্য ফজলুর রহমানের বিস্ফোরক মন্তব্য

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬, ৬:০৫ অপরাহ্ন

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান-এর এক মন্তব্য ঘিরে রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। নিজের জানাজা প্রসঙ্গে তিনি বলেছেন, যারা তার জানাজা পড়াবে না বলে মন্তব্য করছেন, তারা ‘জামায়াতের লোক’।

শনিবার (৩ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ফজলুর রহমান বলেন, ‘যারা এসব কথা বলছে তারা বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর লোক। আমার বহু পীর-আউলিয়া, গাউস-কুতুব দরবেশ হুজুর আছেন। আমার জানাজা পড়ার মানুষের অভাব হবে না।’

তিনি আরও বলেন, ‘যারা বলে আমার জানাজা পড়াবে না, আল্লাহ তাদের আমার আগেও নিয়ে যেতে পারেন।’

নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে এই সংসদ সদস্য বলেন, রাজনীতি তার পেশাগত বা রাজনৈতিক পরিচয়ের অংশ হলেও ধর্মীয় বিশ্বাস ভিন্ন।

তিনি বলেন, ‘আমি এমপি হয়েছি ইট ইজ মাই পলিটিক্যাল রিলিজন কিন্তু আমার আধ্যাত্মিক রিলিজন এটা না। আমি আল্লাহর রাসূলে বিশ্বাসী মানুষ, আমি কুরআনে বিশ্বাসী মানুষ।’

তিনি আরও বলেন, ‘আমি সুফিবাদী লাইনের মানুষ। যদি আল্লাহ জানাজা কপাল রাইখা থাকে আমার জানাজা পড়ানোর জন্য জামায়াতের ওয়াহাবিরা লাগবে না। আমার বহু পীর আউলিয়া গাউস কুতুব দরবেশ হুজুররা আছে।

এ সময় তিনি নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামায়াত-এর অনুসারী বলেও দাবি করেন। তার ভাষায়, ‘আমার লাশ যখন মানুষের সামনে রাখা হবে, তখন জানাজা পড়ানোর মানুষের অভাব হবে না।’

তার এই মন্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। কেউ এটিকে রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছেন, আবার কেউ ধর্মীয় অনুভূতির সঙ্গে সম্পৃক্ত ইস্যু হিসেবে বিবেচনা করছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর