মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

দুই মাসে অন্য সরকারের চেয়ে বেশি অর্জন করেছি: প্রতিমন্ত্রী মিল্লাত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২ মে, ২০২৬, ২:৫৮ অপরাহ্ন

জামালপুরের দেওয়ানগঞ্জে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘অন্য সরকার যা এক বছরে করতে পারত না, আমরা তা অর্জন করেছি।’

আজ শনিবার (২ মে) সকালে উপজেলা শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘গণতন্ত্র থেকে স্বৈরতন্ত্রে গিয়েছিল দেশ, সেখান থেকে আমরা আবার গণতন্ত্রে ফিরে এসেছি। এখন আমাদের সব নেতাকর্মীকে দল ও দেশের জন্য কাজ করতে হবে।’ তিনি আরও বলেন, স্বচ্ছতা নিশ্চিত করে আইনশৃঙ্খলা উন্নয়ন, মানুষের মানসিক উন্নতি এবং চাহিদা পূরণে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, পৌর বিএনপির সভাপতি মনজুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজুসহ শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর