রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চট্টগ্রাম বন্দরের এনসিটি নিয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দেবে সরকার : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল ২৭ এপ্রিল যশোরে এবং ২ মে সিলেটে খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৭ কোটি ডলার চীন সফরে যাচ্ছেন বিএনপি মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়ালি হবে হাইকোর্টের বিচারকাজ মহিলা বিষয়ক অধিদপ্তরে নতুন ডিজি শায়লা বর্ণবাদী আচরণের প্রতিবাদ করে উল্টো হলুদ কার্ড দেখলেন হামজা এক মাসে দ্বিতীয়বার দাম বাড়ল এলপিজি গ্যাসের দূরপাল্লার বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব সচিব পদমর্যাদায় ৩ কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ

দূরপাল্লার বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬:১৪ অপরাহ্ন

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণের পর ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম বাড়ায় বাস ও ট্রাক ভাড়া সমন্বয়ের দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

আজ রোববার (১৯ এপ্রিল) সমিতির পক্ষ থেকে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়।

সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বলেন, সরকার তেলের দাম বাড়ালেও ভাড়া সমন্বয়ের বিষয়ে কোনো গেজেট প্রকাশ করা হয়নি। ফলে মালিকদের বাড়তি দামে জ্বালানি কিনতে হচ্ছে, কিন্তু আগের রেটেই ভাড়া নিতে হচ্ছে। এতে পরিবহন মালিকরা লোকসানে পড়ছেন বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, ২০২২ সালের তুলনায় এখন বাস নির্মাণ ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ওই সময় একটি বাসের চেসিসের দাম ছিল প্রায় ২৪ লাখ টাকা, বর্তমানে তা বেড়ে প্রায় ৩৬ লাখ টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে বডি তৈরির খরচ ১১ লাখ টাকা থেকে বেড়ে প্রায় ২০ লাখ টাকা হয়েছে। শুধু এই দুই খাতেই প্রায় ২০–২১ লাখ টাকা ব্যয় বৃদ্ধি পেয়েছে।

এছাড়া ব্যাংক ঋণের সুদের হার ৯ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশ হওয়ায় কিস্তির চাপও বেড়েছে বলে জানান তিনি।

সাইফুল আলম আরও জানান, ২০২২ সালে জ্বালানির দাম বৃদ্ধির পর সরকার ভাড়া সমন্বয় করেছিল। তখন কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়, যদিও মালিকরা ২ টাকা ৮০ পয়সা দাবি করেছিলেন। এরপর দীর্ঘদিন ভাড়া পুনর্নির্ধারণ হয়নি।

বর্তমান পরিস্থিতিতে কিলোমিটারপ্রতি অন্তত সাড়ে ৩ টাকা না হলে পরিবহন চালানো সম্ভব নয় বলে দাবি করেছে মালিক সমিতি। তারা দ্রুত ভাড়া সমন্বয়ের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর