বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বিপর্যয় কাটিয়ে উঠার পর বন্যা কবলিত এলাকায় পুনর্বাসন কর্মসূচি শুরু হবে : ফারুক-ই আজম বীর প্রতীক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ  উপদেষ্টা ফারুক-ই আজম বীর প্রতীক বলেছেন, বিপর্যয় কাটিয়ে ওঠার পর বন্যা কবলিত এলাকায় পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে।
শুক্রবার সন্ধ্যায় লক্ষীপুর শহর পুলিশ ফাঁড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর তত্বাবধানে ত্রাণ পর্যবেক্ষণ কার্যালয়ে (অস্থায়ী) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।এর আগে ত্রাণ উপদেষ্টা বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন।
ফারুক-ই আজম বীর প্রতীক বলেন, তিনি সরেজমিনে দুর্গত এলাকা পরিদর্শন করে বন্যা পরিস্থিতি দেখেছেন। পানি কমতে শুরু করেছে।
তিনি বলেন, ‘আশা করছি অচিরেই মানুষ বাড়িঘরে ফিরে যেতে পারবে। আল্লাহর রহমতে খুব দ্রুত সময়ে আমরা এ বিপর্যয় কাটিয়ে উঠবো। এরপর বন্যা কবলিত এলাকা পুনর্বাসন কর্মসূচি শুরু করবো। সেটাও যেন সুন্দরভাবে হয়, সংশ্লিষ্টদের সে নির্দেশনা দিয়েছি।’
ত্রাণ উপদেষ্টা বলেন, ত্রাণ কার্যক্রমের সঙ্গে জড়িতদের সঙ্গে তিনি কথা বলেছেন। এখানে সুশৃঙ্খলভাবে ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে জানতে পেরে তিনি সন্তুষ্ট।
তিনি বলেন, খাল-বিল দখলের ঘটনা নিয়ে তিনি কথা বলেছেন। যারা দখল করেছেন, তারা নিজেরাই তা অপসারণ করলে তারা খুশি হবেন।
এ সময় লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ ও অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে জেলায় সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মাজেদুল হক রেজা ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন এবং বন্যার সার্বিক পরিস্থিতি ত্রাণ উপদেষ্টার সামনে তুলে ধরেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর