শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

বিমানবন্দরে ছাদখোলা বাসে সংবর্ধনা পাচ্ছেন সাফজয়ী যুবারা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন

মালদ্বীপে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রেখে দক্ষিণ এশিয়ার ফুটবলে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে বাংলাদেশ। এই ঐতিহাসিক সাফল্য উদ্‌যাপনে আজ সন্ধ্যায় চ্যাম্পিয়ন দলকে বরণ করে নেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

দলটি দেশে পৌঁছানোর পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করে একটি বিশেষ ছাদখোলা বাসে করে রাজধানীতে শোভাযাত্রা শুরু করবে। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে গিয়ে শেষ হবে।

বাফুফে জানিয়েছে, রাত ৭টা ৩০ মিনিটে সেখানে আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বাফুফে কর্মকর্তাদের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে খেলোয়াড় ও কোচিং স্টাফদের অভিনন্দন জানাবেন।

দেশের ফুটবলের এই সাফল্য সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিতে সমর্থকদের শোভাযাত্রা ও সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বিশেষ আহ্বান জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে ছাদখোলা বাসে ফুটবলারদের বরণ করে নেওয়া একটি জনপ্রিয় রীতি হয়ে উঠেছে। এর আগে নারী ফুটবল দলও বিভিন্ন আন্তর্জাতিক সাফল্যের পর একইভাবে সংবর্ধনা পেয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর