বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

চরমোনাইয়ের মাহফিলে প্রধানমন্ত্রীর সালাম পৌঁছে দিলেন হুইপ হুইপ অপু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ২:০৯ অপরাহ্ন

বরিশালের ঐতিহ্যবাহী চরমোনাইয়ের মাহফিলে অংশ নিয়ে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু দেশবাসীর শান্তি, সম্প্রীতি ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবার কাছে দোয়া চেয়েছেন।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) চরমোনাই পীরের আমন্ত্রণে সন্ধ্যার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে বরিশালের চরমোনাইয়ের মাহফিলে অংশ নিয়ে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চরমোনাইয়ের মাহফিলে অংশ নেওয়া মুসল্লিদের সালাম জানান তিনি।

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, সম্প্রতি মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা ধর্মীয় ব্যক্তিদের প্রতি সরকারের আন্তরিকতার প্রতিফলন।

মাহফিলে উপস্থিত ধর্মীয় ব্যক্তিত্বদের মধ্যে ফয়জুল করীম ও রেজাউল করীমের পরামর্শে ভবিষ্যতে একটি শান্তিময় সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

হুইপ অপু বলেন, প্রধানমন্ত্রীর মাহফিলে উপস্থিত হওয়ার ইচ্ছা থাকলেও ব্যস্ততার কারণে তা সম্ভব হয়নি। তিনি আশা প্রকাশ করেন, আগামীতে এ মাহফিলে প্রধানমন্ত্রী সরাসরি অংশ নিতে পারেন।

এ সময় তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিনের পক্ষ থেকেও দোয়া কামনা করেন এবং তার সদ্য প্রয়াত স্ত্রীর রুহের মাগফিরাত কামনায় মুসল্লিদের প্রতি আহ্বান জানান।

এছাড়া চিফ হুইপ নুর ইসলাম মনি এবং বরিশাল সদরের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারের পক্ষ থেকেও দোয়া প্রার্থনা করা হয়।

মাহফিলে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে হুইপ অপু বলেন, আজকের এই মাহফিল থেকে যে ইমানি শক্তি অর্জন করেছেন, তা জীবনে চর্চা করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন।

এর আগে বিকেলে বিমানযোগে বরিশালে পৌঁছে মাগরিবের নামাজ আদায় করে মাহফিলে অংশ নেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজন ও বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন। সফর শেষে রাতেই তিনি ঢাকা ফিরে যান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর