শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিউজ পোর্টালগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ জরুরি প্রস্তাব তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন জুবাইদা রহমান জলবায়ু সহনশীল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তহবিলের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান অস্ট্রেলিয়ার কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইল বাংলাদেশ ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির

টানা ৩ দিনের ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১:০৯ অপরাহ্ন

সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী সপ্তাহে আসছে টানা তিন দিনের ছুটি। 

আগামী রোববার (৫ এপ্রিল) খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় মোট তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

সাপ্তাহিক ক্যালেন্ডার অনুযায়ী, আগামী রোববার ইস্টার সানডের আগের দুদিন যথাক্রমে শুক্র (৩ এপ্রিল) ও শনিবার (৪ এপ্রিল) সাপ্তাহিক ছুটি। পরের দিন বড়দিনের ছুটি। ফলে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান।

এদিকে, জ্বালানি সংকটের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন অনলাইনে ক্লাস ও বাকি তিন দিন সশরীর ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত ছয় দিন ক্লাস হবে। এর মধ্যে তিন দিন অনলাইন ও তিন দিন অফলাইনে ক্লাস হবে। যদি কোনো সমস্যা সামনে আসে তবে তা সংশোধন করা হবে।

আগামী মন্ত্রিসভায় প্রস্তাবটি উপস্থাপন করা হবে। যদি অনলাইন ক্লাসের সিদ্ধান্ত চূড়ান্ত হয়, তবে ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে পাঠদান শুরু হতে পারে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর