আজ শুক্রবার (২৭ মার্চ) ফাইনালে বাংলাদেশ ২৩১ পয়েন্ট করে ভিয়েতনামকে ৬ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
বাংলাদেশি কম্পাউন্ড আর্চাররা ফাইনালে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। দলের তিন সদস্য— হিমু বাছাড়, রাকিব নেওয়াজ ও ঐশ্বর্য ভালো— ফাইনালে সমন্বিতভাবে ২৩১ পয়েন্ট অর্জন করেন। এর ফলে একক ও মিশ্র ইভেন্টে সাফল্য না এলেও দলগত কম্পাউন্ড বিভাগে দেশকে স্বর্ণ এনে দিয়েছেন তারা।
গত বছর এই টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ একক ইভেন্টে স্বর্ণ জয় করেছিলেন। এবার বাংলাদেশ কম্পাউন্ড বিভাগেও ফেডারেশনের বিশেষ গুরুত্ব এবং ধারাবাহিক প্রস্তুতির ফলাফল এসেছে।
বাংলাদেশ আর্চারি ফেডারেশন ও এশিয়ান আর্চারি ফেডারেশনের সভাপতি পদকজয়ীদের আর্থিকভাবে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন।