বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি: এলজিআরডি প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৫:১২ অপরাহ্ন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, এখন পর্যন্ত উপজেলা বা পৌরসভাগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। তবে যেসব পৌরসভা ও উপজেলায় ইউএনওরা দায়িত্ব পালন করছেন, সেগুলোতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া হবে। 

আজ বুধবার (২৫ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর কাচরার খালের ওপর নির্মাণাধীন একটি সেতুর অসমাপ্ত কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, নেসকোর রাজশাহী সদর দপ্তর রাজশাহীতেই থাকবে, এটি বগুড়ায় নেয়া হবে না। তবে এর কার্যক্রম যেহেতু পঞ্চগড় পর্যন্ত বিস্তৃত, তাই বগুড়ায় একটি আঞ্চলিক দফতর স্থাপনের জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়কে বলা হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুরে নির্মাণাধীন সেতুটি পরিদর্শনে এসেছেন।

এসময় মীর শাহে আলম সাংবাদিকদের বলেন, ৮ কোটি টাকার রাস্তা ও ৭ কোটি টাকার সেতুর মূল অবকাঠামো নির্মাণ সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় দীর্ঘদিন ধরে সেতুটি ব্যবহারহীন অবস্থায় পড়ে আছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে জানার পর প্রধানমন্ত্রীর নির্দেশে এবং মন্ত্রণালয়ের মন্ত্রীর পরামর্শে তিনি পরিদর্শনে এসে দ্রুত সেতুটি চালু করার উদ্যোগ নিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ প্রমুখ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর