শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

মহানগর পাবলিক প্রসিকিউটর পদে যোগ দিচ্ছেন না এহসানুল হক সমাজী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ১:৪২ অপরাহ্ন

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে যোগ দিচ্ছেন না অ্যাডভোকেট এহসানুল হক সমাজী। ব্যক্তিগত ও পারিবারিক কারণ উল্লেখ করে নিয়োগপ্রাপ্ত হওয়ার দুই দিনের মাথায় এ পদে না থাকার ঘোষণা দেন তিনি।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগে পাঠানো এক চিঠিতে পিপি পদে না থাকার কারণ উল্লেখ করেছেন।

চিঠিতে তিনি উল্লেখ করেন, ঢাকা আইনজীবী সমিতির নিয়মিত সদস্য হিসেবে প্রায় ৩৮ বৎসর যাবত আমি পেশাগত মর্যাদাকে প্রাধান্য দিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছি। এখন পেশাগত মর্যাদাকে বজায় রাখার স্বার্থে ও আমার ব্যক্তিগত/পারিবারিক কারণে বিষয়ভুক্ত (মহানগর পাবলিক প্রসিকিউটর) পদে যোগদান করতে অপারগতা প্রকাশ করছি, তাই আন্তরিকভাবে দুঃখিত। রাষ্ট্র সংস্কার কাজে আমার সমর্থন রয়েছে এবং প্রশাসন চাইলে ভবিষ্যতে আইনি সেবা দানে সর্বাত্মক সহযোগিতা করবো।

গত ২৭ আগস্ট আইন ও বিচার বিভাগের উপ সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত একটি চিঠি ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে নতুন মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে এহসানুল হক সমাজীর নিয়োগের বিষয়টি জানানো হয়।

এর আগে গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই বছর তিনি পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে তার নিয়োগের বিষয়ে বিএনপিপন্থি আইনজীবীরা বিরোধিতা ও বিক্ষোভ সমাবেশ করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর