শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

আমিরাতে ‘হামলার ভিডিও’ প্রকাশ করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৪:৪১ অপরাহ্ন

সংযুক্ত আরব আমিরাতে হামলার বিভ্রান্তিকর ও ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামসি এ তথ্য জানিয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

তদন্ত সূত্রের বরাতে জানা গেছে, অভিযুক্তরা এমন কিছু ভিডিও প্রকাশ করেছেন যেখানে বাস্তব ফুটেজের সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত করার দৃশ্য দেখানো হয়েছে। এছাড়া কিছু ভিডিওতে মাটিতে পড়ে থাকা ক্ষেপণাস্ত্রের অংশ বা ঘটনাস্থলে জড়ো হওয়া মানুষের দৃশ্যও তুলে ধরা হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কয়েকটি ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে। এসব ভিডিওতে আমিরাতের বিভিন্ন স্থানে বিস্ফোরণ, গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা বা বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে—এমন ভুয়া ধারণা দেওয়া হয়।

এছাড়া কিছু ভিডিওতে শিশুদের ব্যবহার করে নিরাপত্তা হুমকির মিথ্যা ইঙ্গিত দেওয়া হয়েছে। আবার বিদেশে ঘটে যাওয়া ঘটনাকে আমিরাতের ঘটনা বলে প্রচার করার অভিযোগও রয়েছে।

কর্তৃপক্ষের মতে, এসব ভিডিওর উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করা। অ্যাটর্নি জেনারেল বলেন, সত্য বা ভুয়া—যে কোনো ধরনের এমন ভিডিও প্রকাশ জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এবং শত্রুভাবাপন্ন গণমাধ্যমের মাধ্যমে তথ্য বিকৃতির সুযোগ তৈরি করতে পারে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং তাদের হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, এ ধরনের অপরাধের জন্য অন্তত এক বছরের কারাদণ্ড এবং কমপক্ষে এক লাখ দিরহাম জরিমানার বিধান রয়েছে।

অ্যাটর্নি জেনারেল আরও সতর্ক করে বলেন, ভুয়া তথ্য বা বিভ্রান্তিকর ভিডিও ছড়ানোর সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং ভবিষ্যতেও এমন কার্যক্রমের ওপর কঠোর নজরদারি থাকবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর