সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান ঠেকাতে রাস্তায় ব্যারিকেড, ভেঙে ফেলা হলো কালভার্ট সরকারের ৫ মন্ত্রী ও ১ উপদেষ্টার নাম সংশোধন বেতন-বোনাসসহ ঈদে ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে ও ডিইউজের মধ্যপ্রাচ্যের ৪ রুটে ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত লেবাননে ৭ দিনে ৮৩ শিশু হত্যা: ইউনিসেফ ইরানের নতুন নেতা মুজতবা খামেনির প্রতি কোনো হামলা মেনে নেবে না চীন হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ঢাকা ওয়াসায় নতুন এমডি অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ৫০০ জন খেলোয়াড়কে বেতনের আওতায় আনা হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল সরকার পতনের স্বপ্ন দেখলে সাবধান হয়ে যান: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস

সরকার পতনের স্বপ্ন দেখলে সাবধান হয়ে যান: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

সরকার পতনের স্বপ্ন দেখছেন যারা, তাদের সতর্ক হয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি নেতা মির্জা আব্বাস (এমপি)। 

রোববার (৮ মার্চ) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) আয়োজিত ইফতার ও আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, “যারা সরকার পতনের স্বপ্ন দেখছেন তারা সাবধান হয়ে যান। ক্ষমতা এত সহজ নয়। যারা আসবেন তারাও টিকতে পারবেন না।”

তিনি বলেন, বিএনপি দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে টিকে থাকা একটি দল। তাই টোকা দিয়ে দলটিকে সরিয়ে দেওয়া সম্ভব নয়।

এ সময় তিনি আরও বলেন, বিএনপি গায়ে পড়ে কোনো ঝামেলা করতে চায় না। তবে কেউ উসকানি দিলে তার জবাব দিতে দল প্রস্তুত রয়েছে।

কোটা আন্দোলন প্রসঙ্গে মির্জা আব্বাস মন্তব্য করেন, অনেকে চাকরি পাওয়ার আশায় আন্দোলনে যুক্ত হয়েছিল। কিন্তু এখন তারা ক্ষমতার চাকচিক্যে মুগ্ধ হয়ে আবার সরকার গঠনের স্বপ্ন দেখছে, যা বাস্তবসম্মত নয়।

প্রধানমন্ত্রী শনিবার অফিস করেছেন—এ নিয়ে যারা সমালোচনা করছেন তাদেরও সতর্ক করেন তিনি। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর