বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

সৌদি আরবের মধ্যাঞ্চলে ইরানের হামলায় দুজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

আজ রোববার (৮ মার্চ) নতুন করে এ হামলা হয়। নিহতদের একজন বাংলাদেশি নাগরিক এবং অপরজন ভারতীয় বলে দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া একটি পোস্টে নিশ্চিত করেছে।

ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এর আগে জানিয়েছিল, তারা সৌদির আল-খারজসহ বিভিন্ন স্থানের রাডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালিয়েছে। রোববারের প্রাণহানির ঘটনাটিও এই আল-খারজ এলাকাতেই ঘটেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রাথমিক হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর, ইরান ইসরাইলের পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক লক্ষ্যবস্তুগুলোতে হামলা শুরু করে।

মঙ্গলবার সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন কনসুলেটেও ড্রোন হামলা চালানো হয়েছিল ইরান।-সূত্র: আলজাজিরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর