সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান ঠেকাতে রাস্তায় ব্যারিকেড, ভেঙে ফেলা হলো কালভার্ট সরকারের ৫ মন্ত্রী ও ১ উপদেষ্টার নাম সংশোধন বেতন-বোনাসসহ ঈদে ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে ও ডিইউজের মধ্যপ্রাচ্যের ৪ রুটে ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত লেবাননে ৭ দিনে ৮৩ শিশু হত্যা: ইউনিসেফ ইরানের নতুন নেতা মুজতবা খামেনির প্রতি কোনো হামলা মেনে নেবে না চীন হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ঢাকা ওয়াসায় নতুন এমডি অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ৫০০ জন খেলোয়াড়কে বেতনের আওতায় আনা হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল সরকার পতনের স্বপ্ন দেখলে সাবধান হয়ে যান: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস

নির্বাচনে কারচুপির অভিযোগে ঢাকা-১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হকের মামলা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

নির্বাচনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেছেন ঢাকা-১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক।

আজ রোববার (৮ মার্চ) তিনি এ মামলা দায়ের করেন।

আমিনুল হকের ইলেকশন পিটিশন গ্রহণ করেছেন হাইকোর্ট বেঞ্চ। বিজয়ী জামায়াতের প্রার্থীসহ অন্যান্য বিবাদীদের প্রতি সমন ইস্যু করার নির্দেশ দিয়েছেন আদালত।

এছাড়া নির্বাচন কমিশনকে ওই আসনের ব্যালটপেপারসহ সকল নির্বাচনী সরঞ্জামাদি হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে আমিনুল হক দাবি করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ভোটের আগের রাতে অর্থ বিতরণের ভিডিও প্রমাণ রয়েছে। এছাড়া পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগও করেন তিনি।

এর আগে নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং অফিসার বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়ে নির্বাচনের ফলাফল স্থগিত এবং বিতর্কিত কেন্দ্রগুলোতে পুনঃনির্বাচনের দাবি জানান তিনি।

আবেদনপত্রে আমিনুল হক অভিযোগ করেছিলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ এবং নির্বাচনি আচরণবিধির চরম লঙ্ঘন হয়েছে। তিনি উল্লেখ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ভোটের আগের রাতে অর্থ বিতরণের ভিডিও প্রমাণ রয়েছে। এছাড়া পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগও করেছেন তিনি।

আমিনুল হকের দাবি, ৪০টিরও বেশি কেন্দ্রে পোলিং এজেন্টদের স্বাক্ষর ছাড়াই ফলাফল শিট প্রস্তুত করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে ভোট গণনার আগেই ফলাফল শিটে আগাম স্বাক্ষর নেওয়া হয়েছে। এছাড়া ভোটারদের কেন্দ্রে যেতে বাধা প্রদান এবং নির্দিষ্ট কিছু কেন্দ্রে ভোট শুরুর আগেই সীল মারা ব্যালট বই পাওয়ার মতো গুরুতর অভিযোগও তার আবেদনে উঠে এসেছে।

আবেদনকারী আরও জানান, ১ থেকে ২৯ নম্বর কেন্দ্র পর্যন্ত ঘোষিত মোট ভোটের সাথে প্রিজাইডিং অফিসারদের সরবরাহকৃত ফলাফলে এবং পোস্টাল ভোটের পরিসংখ্যানে ব্যাপক গড়মিল পরিলক্ষিত হয়েছে। সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা কমিশনের সাংবিধানিক দায়িত্ব হলেও এক্ষেত্রে তার চরম ব্যত্যয় ঘটেছে বলে তিনি মনে করেন।

এর আগে সহকারী রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার না পাওয়ায় তিনি এখন আরপিও-এর ৯১এ ধারা অনুযায়ী ফলাফল স্থগিত করে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর