বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বতঃস্ফূর্তভাবে মানুষ বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে: আন্দালিব রহমান পার্থ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৪:৫৮ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, লক্ষ্মীপুরে বন্যার ভয়াবহ রূপ দেখেছি। তবে স্বস্তির বিষয় হচ্ছে, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে।

রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে আমরাও চেষ্টা করছি বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে। এজন্য বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ পৌঁছে দিতে লক্ষ্মীপুর এসেছি।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বন্যা কবলিত দিঘলী ইউনিয়নের দিঘলী বাজারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্থ এসব কথা বলেন।

তবে বন্যা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করতে রাজি হননি তিনি। পরে দিঘলী উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষসহ বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেন তিনি।

এসময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভুঁইয়া, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর