বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

দীর্ঘ এক দশক পর কক্সবাজারে ফিরলেন বিএনপি নেতা সালাহউদ্দিন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৪:৫২ অপরাহ্ন

দীর্ঘ এক দশক পর নিজ জেলা কক্সবাজারে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

আজ বুধবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে বেসরকারি একটি বিমানে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।

এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা তাকে স্বাগত জানান।

বিএনপির শীর্ষ এ নেতাকে স্বাগত জানিয়ে বিমানবন্দর থেকে শুরু করে পুরো কক্সবাজার শহর ও কক্সবাজার থেকে চকরিয়া ও পেকুয়া পর্যন্ত সড়ক মহাসড়কে তোরণ-ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। এছাড়া সালাহউদ্দিনকে স্বাগত জানাতে এবং তাকে এক নজর দেখতে বিমানবন্দর টার্মিনাল সড়কে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী জানিয়েছেন, সালাহউদ্দিন আহমেদকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এক নজর দেখতে উন্মুখ হয়ে আছে জেলার সাধারণ মানুষ।

জানা গেছে, এই সফরে সালাহউদ্দিন আহমেদ সপ্তাহখানেক কক্সবাজারে অবস্থান করবেন।

এই সময়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও তাদের কবর জিয়ারতসহ দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর