শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

আরেক দফায় বাড়ল স্বর্ণের দাম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে সংঘাত বেড়ে যাওয়ায় বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাবে বুধবার স্বর্ণের দাম এক শতাংশের বেশি বেড়েছে। খবর রয়টার্সের।

বাজার তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় ০৪টা ৫৩ মিনিটে স্পট গোল্ডের দাম প্রতি আউন্স ৫ হাজার ১৫৭ দশমিক ৩০ ডলারে পৌঁছায়, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ বেশি। আগের সেশনে স্বর্ণের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

এদিকে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারসের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ১৬৫ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, আঞ্চলিক সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন, যা দামের ওপর ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি করছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর