আজ সোমবার (২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব হামলায় আরও সাতজন বাংলাদেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আজমানে সিলেটের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদ আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষের আঘাতে প্রাণ হারান এবং বাহরাইনে আরও একজন বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় বাহরাইনে আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, কুয়েতে ড্রোন হামলায় ব্রাহ্মণবাড়িয়ার আমিনুল ইসলাম, পাবনার রাবিউল ইসলাম, নোয়াখালীর মাসুদুর রহমান ও কুমিল্লার দুলাল মিয়া আহত হয়েছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস নিয়মিত তাদের খোঁজখবর রাখছে।
এদিকে, সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে অবস্থানরত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ ও এর ক্রু সদস্যরা নিরাপদ আছেন বলে নিশ্চিত করেছে দুবাই দূতাবাস।