শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি-নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:৫০ অপরাহ্ন

শপথের দিন সরকারি দল বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করে দেশের জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীতে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণভোট, সংস্কার ও মানুষের সঙ্গে প্রতারণা করেছে তারা। এ সময় সরকারি দল অতিদ্রুত সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবে বলেও আশা করেন তিনি।

জাতীয় নির্বাচন নিয়ে নাহিদ ইসলাম বলেন, মানুষের স্বপ্ন ভঙ্গুর হয়েছে। নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। ভোট গ্রহণ সুষ্ঠু হলেও, ভোট গণনায় কারচুপি হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর