সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মন্ত্রিত্ব পেলেন সব কেন্দ্রে বিজয়ী জাকারিয়া তাহের সুমন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন

কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত জাকারিয়া তাহের সুমন পেয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব।

তিনিই কুমিল্লার একমাত্র সংসদ সদস্য, যিনি কোনো কেন্দ্রেই হারেননি।

আজ  মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তিনি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

জাতীয় সংসদ ভবনের নির্বাচনের ফলাফল নথি দেখে জানা গেছে, স্বাধীনতার পর এ পর্যন্ত ১৩টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। ১৩টি নির্বাচনের মধ্যে ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে জামায়াত ইসলামী এ আসনে প্রার্থী দেয়। এতে ১ লাখ ৫৩ হাজার ৩৭২ ভোটের মধ্যে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন পেয়েছিলেন ২ হাজার ৭৯৭ ভোট।
জামায়াতে ইসলামীর ওই নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার আবারও জামায়াত প্রার্থী দিয়েছিল কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শফিকুল আলম হেলালকে। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৮২৬।  আসনটিতে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জেতেন জাকারিয়া তাহের সুমন। তিনি পান ১ লাখ ৬৯ হাজার ১৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পান ৪৫ হাজার ৯১ ভোট।
গত বছরের ২ ফেব্রুয়ারি জাকারিয়া তাহের সুমন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হন। এরপর তিনি কুমিল্লার ছয়টি সংসদীয় আসনের ১০টি উপজেলা, একটি মহানগর, চারটি পৌরসভায় তৃণমূল থেকে সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব বাছাই করেন। এতে করে দলের মধ্যে গণতন্ত্র ও শৃঙ্খলা ফিরে আসে।
নেতাকর্মীদের মধ্যে তাকে ঘিরে আস্থা তৈরি হয়। ২৭ সেপ্টেম্বর তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি হয়েছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর