মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

গেজেট স্থগিতের দাবি আমিনুল হকের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:১৯ অপরাহ্ন

ঢাকা-১৬ আসনে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ‘ভোট ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলেছেন ধানের শীষের প্রার্থী মো. আমিনুল হক।

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) পল্লবীতে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে নির্বাচনের ফলাফল পুনর্গণনা অথবা গেজেট প্রকাশ স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানিয়েছেন মো. আমিনুল হক।

সাবেক এই মন্ত্রী অভিযোগ করে বলেন, ঢাকা-১৬ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত ছিল। কিন্তু পরিকল্পিতভাবে নির্দিষ্ট একটি দলকে সুবিধা দিতে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। তার দাবি, নির্বাচনের দিন অনেক কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এবং খোদ প্রিজাইডিং অফিসাররা ব্যালটে সিল মেরেছেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, গত ১১ ফেব্রুয়ারি রাতে জামায়াতের প্রার্থী প্রিজাইডিং অফিসারের কক্ষে প্রবেশ করেছিলেন। অনেক কেন্দ্রের ফলাফল বিবরণীতে (রেজাল্ট শিট) ধানের শীষের কোনো এজেন্টের স্বাক্ষর নেওয়া হয়নি, যা সরাসরি ভোট জালিয়াতির প্রমাণ।

আমিনুল হক বলেন, “সরকারি মহলের সরাসরি হস্তক্ষেপে এই মেকানিজম বা ভোট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে।”

উল্লেখ্য, ঢাকা-১৬ আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বাতেন। ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে তিনি পেয়েছেন ৮৮ হাজার ৮২৮ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হেভিওয়েট প্রার্থী মো. আমিনুল হক ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর