বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ১১:৫০ অপরাহ্ন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

আজ সোমবার (২৬ আগস্ট) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ ও তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

ঘণ্টাব্যাপী বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। কত তাড়াতাড়ি আমরা নির্বাচনের দিকে যাচ্ছি সেই আলোচনাও আসছে। আগামী দিনে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের যে বিভিন্ন ব্যবসা-বাণিজ্য এবং ব্যবসা-বাণিজ্যের বাইরেও যে সম্পর্কগুলো আছে সেগুলোকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে নিয়ে আলোচনা হয়েছে।

আর বাংলাদেশ থেকে ইউকেতে যে টাকাগুলো পাচার হয়েছে… আপনারা জানেন, ইউকে একটা বড় অংশ পাচার হয়েছে… অনেকের নামও এসেছে এ ব্যাপারে, এ টাকাগুলো ফেরত আনার ব্যাপারে ইউকের ভূমিকা ও সহযোগিতার কথা আলোচনা হয়েছে। ইউকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার কথা বলা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা একটি নির্বাচিত সরকারে যাওয়া ও একটি জবাবদিহি সরকার বাংলাদেশ আসার ব্যাপারটি তারা (যুক্তরাজ্য) জানতে চেয়েছে কত তাড়াতাড়ি সম্ভব …. এ বিষয়টি জানতে চেয়েছে।

‘আমাদের পক্ষ থেকে যেটা স্বাভাবিকভাবে পুরো আন্দোলনে যে, হতাহত হয়েছে… বিগত দিনে ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের যে সংখ্যা যেটার বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে ১৫/১৬ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন, হত্যা, মিথ্যা মামলা সে বিষয়গুলো আলোচনা হয়েছে। এসবের পরিপ্রেক্ষিতে বিচারের বিষয়টাও আলোচনায় এসেছে। জাতিসংঘের পক্ষ থেকে ডেলিগেশন আসছে এ বিষয়টা আমরা কীভাবে অ্যাড্রেস করছি তা জানতে চেয়েছে, দেশের ভেতরে বিচারের বিষয়টা তারা জানতে চেয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর