শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হেরে ধানের শীষের প্রার্থীকে অভিনন্দন জানালেন শিশির মনির বিএনপি সরকার গঠন করলে ইশতেহার বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমিরের কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট গ্রহণে আমরা সন্তুষ্ট: নাহিদ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ইসির কৃতজ্ঞতা, শুক্রবার বিশেষ দোয়ার আহ্বান সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট: জামায়াত আমির বাংলাদেশের নির্বাচন: ফলাফলের পরই পরবর্তী পদক্ষেপ নেবে ভারত নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি কুমিল্লা-৪: বেসরকারিভাবে নির্বাচিত হাসনাত আব্দুল্লাহ রমজানের আগেই ক্ষমতা হস্তান্তর: আসিফ নজরুল

বিএনপি সরকার গঠন করলে ইশতেহার বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

বিএনপি সরকার গঠন করলে ইশতেহার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে বেসরকারিভাবে বিজয়ী হয়ে প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনের ফলাফলে তিনি বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫ কেন্দ্রে তিনি ভোট পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৩০৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দেলোয়ার হোসেন পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৯৩৬।

মির্জা ফখরুল বলেন, আমরা এগিয়ে আছি, ইনশাআল্লাহ আমরা মেজরিটি পাবো, অবশ্যই ভালো মেজরিটি পাবো। সেই মেজরিটি পেলে আমরা সরকারও গঠন করবো।

তিনি বলেন, আমরা এগিয়ে আছি। এখনও ফলাফল আসেনি। তবে সুযোগ পেলে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর চেষ্টা করবো। সরকার গঠন করতে পারলে বিএনপির যে ইসতেহার ঘোষণা করা হয়েছে তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবো।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর