শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

নির্বাচন উপলক্ষে সারাদেশে মোটরসাইকেল চলাচল বন্ধ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গতরাত বারোটা থেকে সারাদেশে মোটরসাইকেল চলাচল বন্ধ। ভোটকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই নির্বাচন কমিশনের নির্দেশে এ সিদ্ধান্ত। 

আগামী ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এদিকে বুধবার মধ্যরাত ১২টা থেকে ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল সারা দেশে বন্ধ থাকবে। ভোট গ্রহণের দিন মধ্যরাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, ইসির স্টিকারযুক্ত মোটরসাইকেল চলাচলে বাধা নেই।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর