শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হেরে ধানের শীষের প্রার্থীকে অভিনন্দন জানালেন শিশির মনির বিএনপি সরকার গঠন করলে ইশতেহার বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমিরের কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট গ্রহণে আমরা সন্তুষ্ট: নাহিদ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ইসির কৃতজ্ঞতা, শুক্রবার বিশেষ দোয়ার আহ্বান সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট: জামায়াত আমির বাংলাদেশের নির্বাচন: ফলাফলের পরই পরবর্তী পদক্ষেপ নেবে ভারত নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি কুমিল্লা-৪: বেসরকারিভাবে নির্বাচিত হাসনাত আব্দুল্লাহ রমজানের আগেই ক্ষমতা হস্তান্তর: আসিফ নজরুল

৫৪ বছর দেশ চালিয়ে পাঁচবার দুর্নীতিতে বাংলাদেশকে কলঙ্কিত করা হয়েছে: রেজাউল করীম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:২৫ অপরাহ্ন

গত ৫৪ বছর যারা দেশ চালিয়েছে, তারা পাঁচবার দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে দেশকে কলঙ্কিত করেছে; আমাদের অপমান করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম।  

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী নেছার আহমাদ আন-নাছিরীর সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে যারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে, তারা কোরআন ও ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। একমাত্র আমরাই পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছি কোরআন ও ইসলামের আলোকে দেশ পরিচালনা করব।

তিনি আরও বলেন, শুরুতে কয়েকটি দল একত্রে ইসলামের পক্ষে একটি প্রতীকে নির্বাচন করার বিষয়ে সমঝোতায় ছিল। পরে জামায়াতে ইসলামীসহ আরও কয়েকটি দল এতে যুক্ত হয়। আমাদের ঘোষণা ছিল ইসলামের পক্ষে একটি বাক্স দেওয়া হবে। কিন্তু তারা যখন দেখল সারা দেশে মানুষ ইসলামের পক্ষে ভোট দিতে চায়, তখন ক্ষমতার লোভে তারা সিদ্ধান্ত বদলেছে এবং প্রচলিত গণতান্ত্রিক নিয়মে রাষ্ট্র পরিচালনার পথে হাঁটতে চেয়েছে।

এ কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমঝোতা থেকে সরে এসে ইসলামের পক্ষে আলাদা প্রতীক ‘হাতপাখা’ নিয়ে সারা দেশে ২৫৮টি আসনে নির্বাচন করছে বলেও জানান তিনি।

জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হামিদ। এতে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি রেজাউল করীম আবরার, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী গাজী নিয়াজুল করীম, প্রচার ও দাওয়াহ সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বিলাল এবং কার্যনির্বাহী সদস্য সৈয়দ আনোয়ার আহমদ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর