মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

যারা দলকে সামাল দিতে পারে না, তারা দেশও সামলাতে পারবে না’-ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:২০ অপরাহ্ন

যারা নিজেদের দলকে সামাল দিতে পারে না, তারা দেশও সামলাতে পারবে না—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, মামলাবাজদের কোনো ছাড় দেবে না জামায়াত এবং দুর্নীতির সঙ্গে কোনো আপস করা হবে না।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বরিশাল বিভাগে একাধিক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। এদিন তিনি বরিশালের মেহেন্দিগঞ্জ, পটুয়াখালীর বাউফল, ঝালকাঠি, পিরোজপুরসহ মোট ছয়টি জনসভায় অংশ নেন।

সকাল ১১টায় বরিশালের মেহেন্দিগঞ্জে জনসভা শুরু করে ডা. শফিকুর রহমান বলেন, যারা দলকে সামাল দিতে পারে না, তারা দেশ সামলাতে পারবে না। আমরা বাংলাদেশকে আর বিভক্ত হতে দেব না।

বেলা ১২টায় পটুয়াখালীর বাউফলের জনসভায় তিনি বলেন, মামলাবাজদের ছাড় দিয়ে কথা বলবে না জামায়াত। আমরা দুর্নীতি করব না, করতেও দেব না। আল্লাহ যদি আমাদের ক্ষমতায় যাওয়ার সুযোগ দেন, দেশের বাইরে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা হবে।

পরবর্তী সময়ে তিনি ঝালকাঠি, পিরোজপুর, নড়াইল, বোয়ালমারী ও ফরিদপুরে ধারাবাহিক জনসভায় অংশ নেন। এসব জনসভায় তিনি দলীয় শৃঙ্খলা, দুর্নীতিবিরোধী অবস্থান এবং দেশ পরিচালনায় জবাবদিহিতার ওপর জোর দেন।

জনসভাগুলোতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর