রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

জায়েদ খান, শাহরিয়ার নাজিম জয়, সাজু খাদেমের বিরুদ্ধে খালেদা জিয়াকে হত্যাচেষ্টার মামলা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৫:১৭ অপরাহ্ন

প্রায় এক দশক আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করা হয়েছে। মামলায় ৫০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় চিত্রনায়ক জায়েদ খান, উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ও অভিনেতা সাজু খাদেম রয়েছেন।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে শাহরিয়ার ইমান নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেছেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে তা মতিঝিল থানার পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

মামলার অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম, দলটির নেতা শেখ হেলাল, কর্নেল (অব.) ফারুক খান, ফজলে নূর তাপস, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবের হোসেন চৌধুরী, সাঈদ খোকন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল–জাসদের সভাপতি হাসানুল হক ইনু, মজিবুর রহমান নিক্সন চৌধুরী, কাজী সালাউদ্দিন, শাহে আলম মুরাদ, সাবান মাহমুদ, আবু আহমেদ মান্নাফি, মারুফ আহমেদ মনসুর ও মোস্তফা জামান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর