বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রাজনীতির কারনে বাবার সব সম্পদ বিক্রি করে দিয়েছি: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

 বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাজনীতি করে সম্পদ করিনি, রাজনীতি করে আমাদের নতুন বাড়িঘর তৈরি করিনি। উল্টো রাজনীতি করে সম্পদ খুইয়েছি, বাবার সব সম্পদ বিক্রি করে দিয়েছি। সুতরাং আমানত খেয়ানত করার কোনো ভয় নেই। এটা আপনারা নিশ্চিন্ত থাকেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঠাকুরগাঁও শহরের সমবায় মার্কেটে ব্যবসায়ী ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ সালে যুদ্ধ করেছি, আমি সেই জেনারেশনের মানুষ; যখন ১৯৭১ সালে যুদ্ধ হয় তখন আমি মাস্টার্স শেষ করেছি। আমি কিন্তু সেই যুদ্ধটাকে ভুলতে পারি না। একইসঙ্গে ২৪-এর জুলাই অভ্যুত্থান সেটাকেও ভুলতে পারি না। এই দুটোকে নিয়েই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাই আমি অনুরোধ করবো, আসুন আমরা আমাদের এই বাংলাদেশটাকে সুন্দর করে গড়ে তুলি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের চেয়ারম্যান তারেক রহমানের খুব ইনোভেটিভ আইডিয়া আছে, তারও সৃজনশীল মন আছে; অনেক কিছু নতুন করতে চান। যে কাজগুলোতে আমরা সহযোগিতা করতে পারি। আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি আপনাদের পাশে দাঁড়াতে পারবো এবং আপনাদের নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো।’

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ঠাকুরগাঁওয়ের ব্যবসায়ী ও কর্মচারীদের কাছে ধানের শীষে ভোট চান।

এই সভায় ঠাকুরগাঁওয়ের ব্যবসায়ী নেতা, কর্মচারী ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর