বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

জান্নাতের কার্ড শেষ হওয়ায় নারীদের নিয়ে বাজে মন্তব্য জামায়াত আমিরের: রুহুল কবির রিজভী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ২:২৬ অপরাহ্ন

আসন্ন নির্বাচনে জামায়াত ক্ষমতায় আসীন হলে নারীর অধিকার সংকুচিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা দলের প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, কোন কোন জায়গায় ধর্মীয় রাজনীতির জঘন্য রূপ দেখা যাচ্ছে। জান্নাতের কার্ড শেষ হওয়ায় নারীদের নিয়ে বাজে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান।

বিশ্ববিদ্যালয়গুলোতে মব সংস্কৃতি সৃষ্টি করা হয়েছে দাবি করে তিনি বলেন, একটা দেশ নারীদের পড়াশোনা বন্ধ করে দিয়েছে, তাদের দেখলে মনে হয় ক্ষমতায় আসলে তারাও সেই একই কাজ করবে।

এ সময় জামায়াত আমিরের আইডি হ্যাক হওয়া রহস্যজনক বলে মন্তব্য করেন রিজভী।

অনুষ্ঠানে জামায়াতের আমিরের স্ট্যাটাসে নারী সমাজ লজ্জিত হয়েছে বলে মন্তব্য করেন সেলিমা রহমান। এ সময় নারী সমাজের কাছে জামায়াতের আমিরকে ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি।

সেলিমা রহমান বলেন, দেশের নারী সমাজ ১২ তারিখ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমক উচিত জবাব দেবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর