বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

হামিদুর রহমান আযাদকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ২:০১ অপরাহ্ন

আসন্ন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদকে মন্ত্রী করার ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। 

আজ সোমবার (০২ ফেব্রুয়ারি) কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনী জনসভায় তিনি  এ ঘোষণা দেন।

জামায়াত আমির বলেন, ‘আমাদের মায়েদের দুটো জিনিসের অভাব। তাদের মর্যাদা ও নিরাপত্তা। এই সমাজ ব্যর্থ হয়েছে মায়ের জাতিকে মর্যাদা দিতে। সমাজ ব্যর্থ হয়েছে মায়েদের নিরাপত্তা দিতে। আমরা ইনশাআল্লাহ মায়েদের ঘরে, চলাচলে ও কর্মস্থলে-এই তিন জায়গায় পর্যাপ্ত নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করবো।’

তিনি বলেন, ‘জয়-পরাজয় আল্লাহর হাতে। যেকোনো মূল্যে আমাকেই জিততে হবে এটা ১১ দলের দর্শন নয়। জনগণের হৃদয় জয় করে ১২ তারিখে ইনশাল্লাহ নতুন বাংলাদেশের উদায় হবে। এ দেশের মানুষ সেদিন বুকে হাত দিয়ে বলবেন আমিই বাংলাদেশ। এটি আমার বাংলাদেশ।’

তিনি বলেন, ‘ইনশাআল্লাহ ৫ বছরে এই দেশের মানচিত্র পাল্টে দেওয়া সম্ভব। চুরি হবে না। চাঁদাবাজি, লুণ্ঠন হবে না। দাঁড়িপাল্লায় ভোট দিলে ইনশাআল্লাহ দেখবেন ১৩ তারিখ থেকে এই বাংলাদেশ বদলে গেছে।’
এ সময় ক্ষমতায় গেলে কক্সবাজার-২ আসনে জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আযাদকে মন্ত্রী করার ঘোষণা দেন জামায়াত আমির।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর