শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ঢাবির ২০২১–২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:১৬ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ২০২১–২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী অনন্য গাঙ্গুলীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের বাজার পাড়া এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

অনন্য গাঙ্গুলী কোটচাঁদপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রদ্যুৎ কুমার গাঙ্গুলী ও স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাধারানী ভট্টাচার্য্যের বড় সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার ছোট বোন লিথি মনি গাঙ্গুলীও বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

শিক্ষাজীবনের শুরু থেকেই অনন্য ছিলেন মেধাবী। পিএসসি, জেএসসি ও এসএসসি—তিনটি পরীক্ষাতেই বৃত্তি পেয়েছিলেন তিনি। তবে কলেজে ভর্তির পর মানসিক অসুস্থতাসহ নানা কারণে প্রায় পাঁচ বছর পড়ালেখা থেকে দূরে ছিলেন। দীর্ঘ বিরতির পর ফিরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য দেখান তিনি। সে বছর বিজ্ঞান শাখা থেকে তিনি প্রথম হন। তার মোট প্রাপ্ত নম্বর ছিল ১০৩ দশমিক ৯৫।

পারিবারিক সূত্রে জানা গেছে, অনন্য দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের ধারণা, সেই মানসিক যন্ত্রণার কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।

অনন্যর বাবা প্রদ্যুৎ কুমার গাঙ্গুলী বলেন, আমার ছেলে অত্যন্ত মেধাবী ছিল, কিন্তু বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থতায় ভুগছিল।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর