শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললো ছাত্রদল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ২:৪৭ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় তাকে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে ছাত্রদল।

আজ রোববার (০১ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ থেকে এমন দাবি জানানো হয়।

বিক্ষোভ সমাবেশ শেষে নেতারা বলেন, দেশের অর্ধেক শক্তি যখন নারী, যারা কর্মক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন তাদের ‘পতিতা’ বলে উল্লেখ করা হচ্ছে। এ ঘটনার তীব্র নিন্দা জানায় ছাত্রদল।

নেতারা আরও বলেন, ৭১ সাল থেকে শুরু করে ২৪’র জুলাই আন্দোলন, সকল জায়গায় নারীদের অংশগ্রহণ অনস্বীকার্য। যারা নারীদের সকল জায়গা ব্যবহার করে ফায়দা লোটার পর তাদের পতিতা বলছে, তাদের বাংলাদেশের মাটিতে রাজনীতি করা অধিকার নেই। ৭১ সালের মত ছাব্বিশের নির্বাচনে তাদের বয়কট করবে জাতি।

এর আগে এ ঘটনার প্রতিবাদে মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর