শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

শেরপুরে জামায়াত নেতার নিহতের ঘটনায় বিএনপির প্রার্থীকে প্রধান আসামি করে মামলা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

শেরপুরের ঝিনাইগাতীতে সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহতের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে মামলা করেছেন।এছাড়াও ২শ’ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও আড়াইশ জনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত গ্রেফতার হয়নি কেউ।

গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহতের স্ত্রী মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।

উল্লেখ্য,  গত বুধবার দুপুরে ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্যে হট্টগোল শুরু হয়। মুহূর্তেই তা রূপ নেয় ধাওয়া-পাল্টা ধাওয়া আর সংঘর্ষে। মঞ্চের সামনে রাখা কয়েক’শ চেয়ার ভাঙচুর করা হয়। কয়েকটি মোটরসাইকেলে দেয়া হয় আগুন।

এ ঘটনায় দু’পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সহিংসতার কারণে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্টের আশঙ্কা করছেন বিশিষ্টজনরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর