শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

ইশরাককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণ অধিকার পরিষদ প্রার্থী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ২:০৫ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনকে সমর্থন দিয়ে ভোট থেকে সরে দাঁড়িয়েছেন গণ অধিকার পরিষদের প্রার্থী ফখরুল ইসলাম। 

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণায় যোগ দিয়ে তিনি এ ঘোষণা দেন।

আজ সকালে ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী গণসংযোগ রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে শুরু হয়। এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে গণসংযোগে যোগ দেন গণ অধিকার পরিষদের প্রার্থী ফখরুল ইসলাম মুন্সি।

বক্তব্যে ফখরুল ইসলাম মুন্সি বলেছেন, বিএনপির সঙ্গে দীর্ঘ সময় যুগপৎ আন্দোলনে থাকার কারণে দলীয় প্রধান নুরুল হক নুরের নির্দেশনায় তিনি ইশরাক হোসেনকে সমর্থন দিচ্ছেন।

তিনি আরও জানান, এখন থেকে গণ অধিকার পরিষদের নেতাকর্মী ও সমর্থকেরা ইশরাক হোসেনকে পূর্ণ সমর্থন দেবেন।

উল্লেখ্য, গণসংযোগ থেকে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন গণ অধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনের প্রার্থী নুরুল হক নুরের জন্য ভোট চান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর