শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ঢাবির বিজ্ঞান ইউনিটে ৯২ শতাংশ ফেল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বিপর্যয় ঘটেছে। এ বিভাগে পাসের হার মাত্র ৭ দশমিক ৪৬ শতাংশ। সে হিসাবে অকৃতকার্য হয়েছে প্রায় ৯২ দশমিক ৫৪ শতাংশ শিক্ষার্থী।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে আবেদন করেন ১ লাখ ১৪ হাজার ১১৪ জন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২ হাজার ৯৩ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৬২১ জন, যা মোট পরীক্ষার্থীর ৭ দশমিক ৪৬ শতাংশ। ফলে প্রায় ৯২ দশমিক ৫৪ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি।

এ ছাড়া অসদুপায়সহ বিভিন্ন কারণে ৪ হাজার ২৭৮ জনের উত্তরপত্র বাতিল করা হয়েছে, যা মোট পরীক্ষার্থীর প্রায় ৪ দশমিক ১৯ শতাংশ।

শাখাভিত্তিক উত্তীর্ণে দেখা যায়, বিজ্ঞান শাখায় ৭ হাজার ২১২ জন, মানবিক শাখায় ৩০০ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১০৯ জন রয়েছে। এ ছাড়া বাতিলকৃত শিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ২৭৮।

ভর্তির ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) গিয়ে উচ্চমাধ্যমিক রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক রোল নম্বর দিয়ে লগইন করে ফলাফল দেখা যাবে।

এ ছাড়া এসএমএস : গ্রামীণফোন, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU SCI <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএস-এ ফলাফল জানা যাবে। (উদাহরণ: DU SCI 1234567)

গত ২৭ ডিসেম্বর এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার মোট ১ হাজার ৮৯১ আসনের বিপরীতে আবেদনকারী ছিলেন ১ লাখ ১৪ হাজার ১১৪ জন। আর উত্তীর্ণ (পাস) শিক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৬২১।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর