বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নির্বাচনে জয়ী হলে বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে বিএনপি: তারেক রহমান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ১:২৩ অপরাহ্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করলে দেশের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

আজ রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রাম নগরে রেডিসন ব্লু হোটেলে ‘দ্য প্লান ইউথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, আমরা পরিকল্পনা নিয়েছি, চট্টগ্রামসহ বিভিন্ন জেলা-উপজেলায় জলাবদ্ধতা দূর করতে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবো। একটু বৃষ্টি হলেই ঢাকা ও চট্টগ্রামে পানি জমে যায়। প্রায় বছরখানেক আগে বর্ডারের ওপাশ থেকে পানি ছেড়ে দেওয়ার ফলে নোয়াখালী ও তার আশপাশের অঞ্চল পানিতে সয়লাব হয়ে যায়। কিন্তু পানি দুই সপ্তাহের বেশি ছিল না। এটাও জলাবদ্ধতার একটি অংশ পানি কোথাও যেতে পারছে না।

তরুণ উদ্যোক্তাদের সহজে ঋণ দেওয়া প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশে বহু ছোট ছোট উদ্যোক্তা রয়েছে। আমাদের দেশে ব্যাংক লোনে অনেক জটিলতা রয়েছে। সহজেই ব্যাংক লোন পাওয়া যায় না। এজন্য আমরা যতটুকু সম্ভব সহজ করতে চাই। সেই পরিকল্পনা আমাদের রয়েছে। একইসঙ্গে যে-সব শিক্ষার্থী বিদেশি পড়তে যায় তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। কেউ সময় মত ভিসা বা টিকিট কাটতে পারে না। তাদের স্টুডেন্ট লোন কীভাবে দেওয়া যায় সে বিষয়ে কাজ করবে বিএনপি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর