মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

১০দলীয় জোট ইনসাফ-ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে : নাহিদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ১:০৭ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, ১০ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল এখন উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। ১০ দল ঐক্যবদ্ধভাবে আগামী দিনে একটি ইনসাফ-ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে।

আজ শুক্রবার ( ২৩ জানুয়ারি)  সকালে ঢাকা-১১ আসনে নির্বাচনী প্রচারণার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

এবারের নির্বাচনকে প্রকৃত দেশপ্রেমিকদের সংসদে পাঠানোর নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত বিজয় ছিনিয়ে আনা হবে। চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূলের প্রতিশ্রুতিও দেন তিনি।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই সুশাসন নিশ্চিত করা সম্ভব।

বক্তব্য শেষে রাজধানীর ভাটারার বাঁশতলা থেকে গণমিছিলে নেতৃত্ব দেন নাহিদ ইসলাম।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর