মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি জব্দ, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

বাসস মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ২:৪৩ অপরাহ্ন

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী (পিয়ন) জাহাঙ্গীর আলমের ফ্ল্যাট ও জমি জব্দ এবং তার স্ত্রী কামরুন নাহারের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুদকের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

আদালতের আদেশে জাহাঙ্গীর আলমের নামে থাকা নোয়াখালী জেলায় ৩৫ শতক জমি এবং ঢাকার মিরপুরে ১ হাজার ৩৮৫ বর্গফুটের একটি ফ্ল্যাট জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, তার স্ত্রী কামরুন নাহারের নামে থাকা ৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে ১ কোটি ৩ লাখ টাকা জমা রয়েছে বলে আবেদনে উল্লেখ করেন তদন্তকারী কর্মকর্তা।

জাহাঙ্গীরের বিরুদ্ধে আবেদনে বলা হয়, তিনি নিজের নামে ১৮ কোটি ২৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া তিনি ও তার মালিকাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ৮টি ব্যাংকের ২৩টি হিসাবে মোট ৬২৬ কোটি ৬৫ লাখ টাকা জমা ও উত্তোলন করেছেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন। তদন্ত চলাকালে এসব সম্পদ সরিয়ে ফেলার বা মালিকানা পরিবর্তনের আশঙ্কা থাকায় তা ক্রোক (জব্দ) করা প্রয়োজন।

কামরুন নাহারের বিষয়ে আবেদনে বলা হয়, তিনি একজন গৃহিণী হওয়া সত্ত্বেও স্বামী জাহাঙ্গীর আলমের সহায়তায় নিজের নামে ৬ কোটি ৮০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তিনি দুটি ব্যাংকের ৪টি শাখার ৭টি হিসাবে সঞ্চয়ী ও ডিপিএস হিসাব খুলে ৫ কোটি ৯৬ লাখ টাকা জমা ও উত্তোলন করেছেন। এ ঘটনায় দুদক মামলা দায়ের করেছে, যা তদন্তাধীন।

আবেদনে উল্লেখ করা হয়, তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কামরুন নাহারের নামে থাকা অস্থাবর সম্পদ, ব্যাংক হিসাবে বিদ্যমান অর্থের হস্তান্তর বা মালিকানা পরিবর্তনের আশঙ্কা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার নামে অর্জিত অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর