রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ৭:২৯ অপরাহ্ন

নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।   

আজ রোববার (১৮ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি নির্বাচন কমিশন কিছু ক্ষেত্রে তাদের কার্যকলাপের মাধ্যমে প্রশ্নবিদ্ধ আচরণ করেছেন। আপনারা জানেন যে পোস্টাল ব্যালটের বিষয়টি এখনো সমাধান হয়নি। বিশেষ করে বিদেশে যারা নিবন্ধিত ভোটার তাদেরকে ব্যালট পেপার পৌঁছানোর ক্ষেত্রে পেপার যেভাবে প্রস্তুত করা হয়েছে সেক্ষেত্রে আমাদের অভিযোগ জানিয়েছি। আমরা মনে করি এই ব্যালট পেপারটি সঠিক নয়। এখানে পক্ষপাতিত্ব আচরণ করা হয়েছে।

তিনি বলেন, এছাড়া দেশে পোস্টাল ব্যালটে যেন আমাদের প্রতীক সঠিক জায়গায় দেওয়া হয় সেই প্রস্তাবনা দিয়েছি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর