বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজিএমইএ নতুন সভাপতি রফিকুল ইসলাম, জ্যেষ্ঠ সহ-সভাপতি আবদুল্লাহ হিল রাকিব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ৩:০২ অপরাহ্ন

তৈরি পোশাকশিল্পমালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতির দায়িত্ব থেকে  এস এম মান্নান কচি অব্যাহতি নেয়ায়  নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডিজাইন টেক্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খন্দকার রফিকুল ইসলাম। জ্যেষ্ঠ সহ-সভাপতি হয়েছেন টিম গ্রুপের এমডি আবদুল্লাহ হিল রাকিব।

শনিবার (২৪ আগস্ট) রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বিজিএমইএর পরিচালনা পর্ষদের জরুরি সভায় সংগঠনটির এ নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত মার্চ মাসে অনুষ্ঠিত নির্বাচনে ২০২৪-২৬ মেয়াদে বিজিএমইএর সভাপতি হয়েছিলেন সেহা ডিজাইনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মান্নান। তিনি ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এস এম মান্নান সম্প্রতি দীর্ঘমেয়াদি চিকিৎসার কারণ দেখিয়ে সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে বিজিএমইএর পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। ওই চিঠির পরিপ্রেক্ষিতে শনিবার জরুরি সভা করে বিজিএমইএর পরিচালনা পর্ষদ।

সভায় সর্বসম্মতিক্রমে এস এম মান্নানের পদত্যাগপত্র নেওয়া হয়। এরপর সভায় খন্দকার রফিকুল ইসলামকে বিজিএমইএর নতুন সভাপতি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি সংগঠনের ২০২৪-২৬ সাল মেয়াদে বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি পদে ছিলেন। বিজিএমইএর নতুন জ্যেষ্ঠ সহ-সভাপতি করা হয়েছে আবদুল্লাহ হিল রাকিবকে, তিনি এত দিন সহ-সভাপতি ছিলেন।

খন্দকার রফিকুল ইসলামের নেতৃত্বাধীন বিজিএমইএর পুনর্গঠিত পর্ষদের সদস্যরা হলেন, প্রথম সহ-সভাপতি চট্টগ্রামের ওয়েল গ্রুপের পরিচালক সৈয়দ নজরুল ইসলাম, জ্যেষ্ঠ সহ-সভাপতি টিম গ্রুপের এমডি আবদুল্লাহ হিল রাকিব, সহ-সভাপতি তুসুকা ফ্যাশনসের চেয়ারম্যান আরশাদ জামাল, সাদমা ফ্যাশনওয়্যারের এমডি মো. নাছির উদ্দিন, বিটপি গ্রুপের এমডি মিরান আলী, উর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ ও এইচকেসি অ্যাপারেলসের এমডি রকিবুল আলম চৌধুরী।

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। পরিবর্তিত রাজনৈতিক পটভূমিতে সম্প্রতি বিজিএমইএর নেতৃত্ব পরিবর্তনের দাবি তোলে ব্যবসায়ীদের একটি অংশ। তারা বিজিএমইএর পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবি জানায়।

১৯ আগস্ট বিজিএমইএর নির্বাচনকেন্দ্রিক জোট ফোরাম সংগঠনটির পর্ষদ ভেঙে অন্তর্বর্তী পর্ষদ গঠন, স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন এবং নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে চিঠি দেয়। এরই মধ্যে বিজিএমইএ এর সভাপতির পরিবর্তনের এমন ঘটনা ঘটল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর