বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

চেকে তোলা যাবে ৪ লাখ টাকা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ২:৫৮ অপরাহ্ন

ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা আরও এক লাখ টাকা বাড়ানো হলো। এখন থেকে গ্রাহকেরা চেকের মাধ্যমে চার লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন।

শনিবার (২৪ আগস্ট) রাতে বাংলাদেশ ব্যাংক থে‌কে অন্যান্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের দেওয়ার এক জরুরি বার্তায় এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। রোববার একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ খবর নিশ্চিত করেছেন।

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়ার দিন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয় চেকের মাধ্যমে এক লাখ টাকার বেশি তোলা যাবে না।

নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর ধাপে ধাপে তা বাড়িয়ে এক লাখ থেকে দুই লাখ, দুই লাখ থেকে তিন লাখ এবং তিন লাখ টাকা থেকে চার লাখ করা হলো।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দেশে নতুন সরকার গঠিত হওয়ার পর পরিবর্তিত প‌রি‌স্থি‌তি‌তে নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সে জন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছিল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর