মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

গণভোটের ক্ষেত্রে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালাবে সরকার: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন

আসন্ন ১৩ তম জাতীয় নির্বাচনের সময় গণভোটের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে। এ বিষয়ে কোনও আইনি প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে। এ বিষয়ে সরকার লিগ্যাল অপিনিয়ন নিয়েছিল। টপ লিগ্যাল এক্সপার্টরা লিখিতভাবে জানিয়েছেন এই সরকার হ্যা’র পক্ষে ভোট চাইতে পারে। এ বিষয়ে কোনও আইনি প্রতিবন্ধকতা নেই। প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছেন, ইসিসহ সবাই প্রস্তুত রয়েছে। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, আসন্ন নির্বাচনে বড় একটি পর্যবেক্ষক দল পাঠাবে বলে জানিয়েছে ইইউ। এর আগে তারা কোনো পর্যবেক্ষক টিম পাঠায়নি। কারণ তারা মনে করেছে, আগের তিনটি নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। প্রধান ইইউ প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়েছেন। যা সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে গুরুত্বপূর্ণ।

তিনি জানান, নির্বাচন ঘিরে এখন পর্যন্ত ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে। সরকার কোনো দলকে বাড়তি সুবিধা দিচ্ছে না।

শফিকুল আলম বলেন, নির্বাচনে সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। পতিত সরকারের লোকজন নির্বাচনে মিসইনফরমেশন ছড়াতে পারে। তবে এসব মোকাবেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি প্রস্তুত। নারী এবং তরুণ প্রজন্মের মধ্যে ভোট নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।

প্রেস সচিব জানান, সরকার ও নির্বাচন কমিশন (ইসি) মনে করে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভালো আছে। বাংলাদেশে প্রেক্ষাপটে দুই একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। সরকার প্রত্যেকটা ঘটানা ভালোভাবে পর্যবেক্ষণ করছে। সব ঘটনাতেই আসামি ধরা পড়ছে।

ব্রিফিংয়ে সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, পারিবারিক কলহের জেরে নরসিংদীর মনি চক্রবর্তী হত্যাকাণ্ডের শিকার হলেও এটাকে সাম্প্রদায়িক হামলা হলে অপপ্রচার চালানো হচ্ছে। এ নিয়ে বিশিষ্ট ব্যক্তিরা বিবৃতি দিয়েছেন। কিন্তু যাচাই-বাছাইয়ের আগে এ ধরনের বিবৃতি জেনে বুঝে দেয়ার আহ্বান জানান তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর