বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বিএনপির চেয়ারম্যান হওয়ায় তারেক রহমানকে জাতীয় পার্টির জিএম কাদেরের অভিনন্দন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ৩:০৫ অপরাহ্ন

তারেক রহমান বাংলা‌দেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান হিসেবে দ্বা‌য়িত্ব গ্রহণ করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

আজ শনিবার (১০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

তারেক রহমান বিএনপির চেয়ারম্যানের দ্বা‌য়িত্ব গ্রহণ করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আশা প্রকাশ করে বলেন, ‘তিনি তার মেধা, যোগ্যতা ও অতীত অভিজ্ঞতা প্রয়োগ করে বাংলাদেশের জন্য শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র ও উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন।’

জিএম কাদের আরও বলেন, ‘তারেক রহমান যে সময় দলের এই গুরুদায়িত্ব গ্রহণ করলেন সেই সময় দেশ নানা সংকট ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে জাতীয় ঐক্য, সহনশীলতা ও দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচার অত্যাবশ্যকীয়।’

জিএম কা‌দের আশা প্রকাশ করে ব‌লেন, ‘তা‌রেক রহমান তার মরহুম বাবা শহীদ প্রেসি‌ডেন্ট জিয়াউর রহমান ও সদ্যপ্রয়াত মাতা সাবেক প্রধানমন্ত্রী খা‌লেদা জিয়ার যোগ্য উত্তরসূরী হিসে‌বে দেশ ও জা‌তি গঠ‌নে গুরুত্বপূর্ণ ভূ‌মিকা পালন কর‌বেন।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর