বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

জার্মানিতে উৎসবে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাত, নিহত ৩

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ১:৫০ অপরাহ্ন

জার্মানির জোলিঙ্গেন শহরে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে তিনজন নিহত এবং চার জন মারাত্বকভাবে আহত হয়েছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে পশ্চিমাঞ্চলের শহরটিতে এই হামলার ঘটনা ঘটে। জোলিঙ্গেনের নিকটবর্তী ডাসেলডর্ফ পুলিশের এক মুখপাত্র একথা জানিয়েছেন।
জার্মানির স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জোলিঙ্গেন শহরের ৬শ’৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি উৎসবে যোগ দিয়েছিলেন সেখানকার বাসিন্দারা। শুক্রবার শুরু হয়ে আগামী রোববার ওই উৎসব শেষ হওয়ার কথা ছিল। সেখানেই হামলাটি চালানো হয়। পুলিশ সন্দেহভাজনকে গ্রেফতারের জন্য বড় ধরনের অভিযান শুরু করেছে। মুখপাত্র আরো জানান, হামলাকারীকে আটকের জন্য পুলিশ ‘বিস্তৃত এলাকা’ ঘিরে রেখেছে।
উৎসবে উপস্থিত লোকজনের ওপর এক হামলাকারী এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন বলে জানিয়েছে জার্মান সংবাদপত্র ‘বিল্ড’। তাদের প্রতিবেদনে বলা হয়, এতে অন্তত তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। হামলাকারীকে আটক করা যায়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর