সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

উত্তরের ৯ জেলায় সফরে যাচ্ছেন তারেক রহমান, নিরাপত্তা চেয়ে চিঠি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর উত্তরাঞ্চল দিয়েই ঢাকার বাইরে সফর শুরু করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি ঢাকার বাইরে যাচ্ছেন তিনি। ফিরবেন ১৪ জানুয়ারি। এই সময়ে উত্তরের ৯টি জেলায় যাবেন তিনি। এইজন্য সরকারের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে দলটি। 

তার এই সফরের চূড়ান্ত করা সূচি অনুযায়ী, ১১ জানুয়ারি তিনি যাবেন টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়ায়। সেদিন রাতে বগুড়ায় থেকে পরদিন রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে যাবেন। ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট যাবেন। সেদিন রাতে ফিরবেন রংপুর। ১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সফরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আবু সাঈদ, নানী তৈয়বা মজুমদারসহ জুলাই ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে যোগ দেবেন। জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ-ও করবেন।

সফরে যাওয়া জেলাগুলোর প্রশাসক ও রির্টানিং কর্মকর্তাদের বিএনপির পক্ষ থেকে দেয়া চিঠিতে বলা হয়েছে, সফরটি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত আচরণবিধি লঙ্ঘন হবে না।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর