মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

স্ত্রীসহ মার্কিন বাহিনীর হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬, ৪:০৭ অপরাহ্ন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে এ দাবি করেন।

আজ  শনিবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় ভোরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প এ তথ্য জানান। খবর বিবিসি

ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ দেওয়া পোস্টে বলেন, ‘যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলার বিরুদ্ধে এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে একটি বড় পরিসরের হামলা পরিচালনা করেছে। এই অভিযানে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করে দেশটির বাইরে নিয়ে আসা হয়েছে।’

তিনি আরও লিখেন, ‘এই অভিযানটি যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। আজ সকাল ১১টায় মার-এ-লাগোতে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।’

মার্কিন কর্মকর্তারা বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজকে জানিয়েছেন, মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে।

ডেল্টা ফোর্স যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সবচেয়ে অভিজাত ও শীর্ষস্থানীয় সন্ত্রাসবিরোধী বিশেষ বাহিনী হিসেবে পরিচিত।

উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাতে ভেনেজুয়েলায় হামলা শুরু করে মার্কিন বাহিনী। কারাকাসের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এরপরই দেশটির প্রেসিডেন্ট মাদুরো জরুরি অবস্থা জারি করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর