বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১১:১৬ অপরাহ্ন

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ শুক্রবার ২৬ ডিসেম্বর রাত ১০টার কিছু পর তিনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান।

দীর্ঘ দেড় যুগের নির্বাসন শেষে দেশে ফেরার পরদিন শুক্রবার দুপুরে তিনি প্রথমে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। গুলশান থেকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যান পর্যন্ত পুরো পথে হাজারো নেতাকর্মী তাকে স্বাগত জানান। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পেয়ে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

পথে পথে জনতার অভিবাদন গ্রহণ করেন তারেক রহমান। হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন তিনি। জনস্রোত পেরিয়ে বিকেল পৌনে পাঁচটার দিকে জিয়া উদ্যান এলাকায় পৌঁছান। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। ফাতেহা পাঠের পাশাপাশি দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় শহীদ জিয়ার রুহের মাগফেরাত এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।

বিকেল পাঁচটার দিকে জিয়া উদ্যান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন তারেক রহমান। পথে পথে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে জনসমাগম তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হয়। রাত ১০টার কিছু পর তিনি জাতীয় স্মৃতিসৌধ এলাকায় পৌঁছান এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর