শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

৩০০ ফিট থেকে বর্জ্য অপসারণ করছে বিএনপি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ২:০৫ অপরাহ্ন

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে অনুষ্ঠিত জনসমাবেশে সৃষ্ট বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীরের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়।

দলের পক্ষ থেকে জানানো হয়, সকাল থেকেই ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট মহাসড়ক), এয়ারপোর্ট রোড এবং সংলগ্ন এলাকাজুড়ে জমে থাকা সব ধরনের বর্জ্য পরিষ্কার করা হচ্ছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবক ও দলীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

জনদুর্ভোগ লাঘব এবং নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

এ বিষয়ে বিএনপি নেতৃবৃন্দ বলেন, ‘শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ কর্মসূচির পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও নগর পরিচ্ছন্নতা রক্ষায় বিএনপি সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। সংবর্ধনা শেষে বর্জ্য অপসারণ কার্যক্রম সেই ধারাবাহিকতারই অংশ।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর