শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরতে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে সফর সঙ্গী হিসেবে রয়েছে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।  

বুধবার ( ২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত আটটার পর লন্ডনের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। তার আগেই হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তার অন্যান্য সফর সঙ্গীরা।

সংশ্লিষ্ট সূত্রের খবর, স্ত্রী ও কন্যা ছাড়াও তারেক রহমানের সঙ্গে আসছেন, ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সা‌নি, দ‌লের প্রেস উইংয়ের সালেহ শিবলী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দীন।

আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান চাচার সহযাত্রী হচ্ছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, ফিন্ড, ইটালীর বিএনপি নেতারাসহ ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে কিছু নেতারাও ইকোনমি ক্লাসের টিকিট কেটেছেন এ বিমানের ফ্লাইট। এর বাইরেও তারেক রহমানের গৃহকর্মীরাও আছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর