শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নামছেন বিএনপির রুমিন ফারহানা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।


মঙ্গলবার ( ২৩ ডিসেম্বর) দলের মনোনয়ন না পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

বিএনপি আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দেওয়ায় ওই আসনে দলীয় সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব। এ কারণে বিএনপির মনোনয়ন পাননি রুমিন ফারহানা।

রুমিন ফারহানা বলেন, সবার দোয়ায় তিনি এই আসনে নির্বাচন করবেন। বিএনপি একটি বড় দল, তাদের রাজনৈতিক বাস্তবতা ও হিসাব-নিকাশ রয়েছে। জোটের কারণে আসনটি ছেড়ে দেওয়া হয়েছে বলেই তিনি মনে করেন।

তিনি আরও বলেন, দলের প্রতি তার দীর্ঘদিনের ত্যাগ রয়েছে এবং নির্বাচনী এলাকার মানুষের প্রতিও তার দায়বদ্ধতা আছে। সে কারণেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী হলে দল কোনো ব্যবস্থা নেবে কি না—এমন প্রশ্নে রুমিন ফারহানা বলেন, দল ব্যবস্থা নিতে চাইলে নেবে, এতে তার কিছু বলার নেই।

আগামী বুধবার (২৪ ডিসেম্বর) তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করবেন বলে জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর